...|...|...

ধর্ম

আর হচ্ছে না আহমাদুল্লাহর সাত বছর চলা সাপ্তাহিক লাইভ ‘শরয়ী সমাধান’, আসছে নতুন অনুষ্ঠান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, বিকেল ৪:৪৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩৩
Shares
আর হচ্ছে না আহমাদুল্লাহর সাত বছর চলা সাপ্তাহিক লাইভ ‘শরয়ী সমাধান’, আসছে নতুন অনুষ্ঠান

শায়খ আহমাদুল্লাহ। ছবি: সংগৃহীত

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বিগত সাত বছর ধরে চলা সাপ্তাহিক লাইভ ‘শরয়ী সমাধান’ অনুষ্ঠান না করার ঘোষণা দিয়েছেন। এখন থেকে ‘প্রিয়নবীর (সা.) হারিয়ে যাওয়া সুন্নাহ’ নামে নতুন একটি ধারাবাহিক অনুষ্ঠান করবেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে করা এক পোস্টে এ তথ্য জানান তিনি।

টাইমস টুডের পাঠকদের জন্য শায়খ আহমাদুল্লাহর দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

আজ থেকে আর হচ্ছে না সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’।

বিগত সাত বছর ধরে চলা অনুষ্ঠানটির সফল সমাপ্তির পর আমরা শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন ধারাবাহিক—‘প্রিয়নবীর (সা.)-এর হারিয়ে যাওয়া সুন্নাহ’।

প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে ভালোবাসা আমাদের ঈমানের অংশ। আর তাকে ভালোবাসার দাবি তখনই পূর্ণ হবে, যখন আমরা তার সুন্নাহর অনুসরণ করব।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সমাজ থেকে দিনকে দিন প্রিয়নবীর সুন্নাহগুলো হারিয়ে যেতে বসেছে।
অথচ পার্থিব জীবনে সুস্থতা, শৃঙ্খলা, সফলতা এবং আত্মপ্রশান্তির জন্য সুন্নাহর অনুসরণের বিকল্প নেই।
আবার পরকালীন মুক্তি ও প্রিয়নবী (সা.)-এর শাফায়াত লাভেরও অন্যতম মাধ্যম তার সুন্নাহর অনুসরণ।

সমাজের বুকে সুন্নাহর পুনর্জাগরণের লক্ষ্যে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক অনুষ্ঠান ‘প্রিয়নবীর হারিয়ে যাওয়া সুন্নাহ’।

অনুষ্ঠানটি প্রতি শুক্রবার বাদ জুমা আমার ভেরিফাইড ফেসবুক পেজ এবং চ্যানেলে একযোগে প্রচারিত হবে, ইনশাআল্লাহ।
সুন্নাহর ভালোবাসায় এই খবরটি ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের কাছে।

সুন্নাহ জানার, মানার এবং জীবনে ধারণ করার এই মহতি যাত্রায় দোয়া ও অংশগ্রহণের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন।