...|...|...

বিশ্ব

আমি যখন চাইব, তখনই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:০৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪১
Shares
আমি যখন চাইব, তখনই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিজের ইচ্ছাতেই শেষ করতে পারবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ শেষ করতে হলে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে স্পষ্ট ঘোষণা দিতে হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম আল-জাজিরা বুধবার (২৮ অক্টোবর) জানায়, টেক্সাসের লুবকে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘এর আগে কেউ আমাকে জিজ্ঞেস করেছিল, ইরান যুদ্ধ কবে শেষ হবে? আমি বলেছিলাম, আমি যখনই চাইব, তখনই এটি শেষ হবে।’

ট্রাম্প আরও বলেন, যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তবে তা যথাযথভাবে শেষ করতে হবে। এ ক্ষেত্রে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না—এমন নিশ্চয়তা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।