কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, আমরা কিছু কথা শুনতে পেয়েছি কয়েকদিনে। মসজিদে কোরআনের কথা বলতে গিয়ে রাজনৈতিক কথা বলা যাবে না। এটা সরাসরি সুস্পষ্টভাবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।
বুধবার (১৯ আগস্ট) ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
ভিডিওতে আমির হামজা আরও বলেন, কোরআনের কথা যদি রাজনৈতিক কথা আপনার কাছে মনে হয়, ৯১৮ জায়গায় রাজনীতি করা লাগবে কোরআন দিয়ে, আল্লাহর বিধান মতো চলা লাগবে এই পৃথিবী- এরকম ডাইরেক্ট ইনডাইরেক্ট কথা আছে।

একইসাথে তিনি বলেন, সুতরাং আপনি জ্ঞানপাপী কিনা আমি জানি না। আর আপনি বুঝে বলেন আর না বুঝে বলেন আমি তাও জানি না। অবশ্যই আপনি বুঝে না বুঝার ভান করেন। আপনি সেই আবু জাহেলের মতো পাগল কিন্তু ওতো পাগল না। সুতরাং আপনাকে আমরা হেদায়েতের পথে আসার জন্য আহ্বান করছি।
আপনি আল্লাহর দরবারে যেদিন উঠবেন সেদিন জালেম হয়ে উঠবেন।
তবে আমির হামজা কাকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন তা তিনি উল্লেখ করেননি। এ বিষয়ে তিনি বলেন, এর আগেও আমি শুনেছিলাম সংসদে এবং সংসদের বাইরে একজনের মুখে, আমি নাম নিলাম না তার।

