...|...|...

রাজনীতি

ছাত্রসংসদের শীর্ষ পদে নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন, রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৯
Shares
ছাত্রসংসদের শীর্ষ পদে নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন, রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত

ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ কোনো পদে নারী প্রার্থী দেখতে চান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ জন্য ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিতে বলেছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে রাফিয়া প্রশ্ন করেন, ছাত্রসংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে ভিপি, জিএস কিংবা এজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে কোনো নারী প্রার্থীকে দেখা যায়নি কেন? ভবিষ্যতে এসব শীর্ষ পদে নারী নেতৃত্বকে সুযোগ দেওয়া হবে কি না, তা-ও জানতে চান তিনি।

জবাবে জামায়াত আমির বলেন, নারীদের নেতৃত্বে আসার সুযোগ রয়েছে। এ সময় রাফিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদের আমরা স্বাগত জানাব। আশা করি, শিবিরও বিষয়টি স্বাগত জানাবে।

তবে রাফিয়া স্পষ্ট করেন, নিজের জন্য নয়, বরং অন্য নারীদের নেতৃত্বে আসার সুযোগ তৈরির বিষয়টি সামনে আনতেই তিনি প্রশ্নটি করেছেন। এর পরিপ্রেক্ষিতে শফিকুর রহমান বলেন, না না, তুমি মেয়েদের প্রতীক। তোমাকে প্রতীকীভাবে বলছি, তুমি প্রস্তুত হও।