...|...|...

বিশ্ব

আবার হামলা হলে যুক্তরাষ্ট্রের ৯ মিত্রদেশে আঘাত হানবে ইরান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, রাত ১:৫৯
Shares
আবার হামলা হলে যুক্তরাষ্ট্রের ৯ মিত্রদেশে আঘাত হানবে ইরান

ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র আবার ইরানে সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যে তাদের মিত্র অন্তত নয়টি দেশে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ও রক্ষণশীল রাজনীতিক মোহাম্মদ মোখবার বলেছেন, ইরানের সামরিক ঘাঁটি বা পেট্রোকেমিক্যাল স্থাপনায় আবার হামলা হলে দেশটি ‘নয়টি দেশে’ আঘাত হানবে। তবে তিনি ওই দেশগুলোর নাম উল্লেখ করেননি।

ইরানের বিপ্লবী গার্ডসের ঘনিষ্ঠ আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত তার বক্তব্যের রেকর্ডিংয়ে এ হুমকির কথা উঠে এসেছে।

এদিকে, ইরানের বিপ্লবী গার্ডসের মুখপাত্র হোসেইন মোহেবি সোমবার বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ সামরিক ঘাঁটি এখন নিষ্ক্রিয়। মার্কিন সেনারাও ইরান থেকে কয়েকশ কিলোমিটার দূরে সরে গেছে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র সর্বশক্তি নিয়ে যুদ্ধে প্রবেশ করেছিল। কিন্তু এখন এমন অবস্থায় নেই যে নতুন কোনো সংঘাত শুরু করে সেখান থেকে বাড়তি সুবিধা পেতে পারে।