...|...|...

বিশ্ব

আফগানিস্তানে স্বর্ণখনিতে তুষারধস, নিহত ২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৪
Shares
আফগানিস্তানে স্বর্ণখনিতে তুষারধস, নিহত ২

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি স্বর্ণখনিতে তুষারধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

রবিবার (১৫ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার বাদাখশান প্রদেশের আরঘাঞ্জ খোয়া জেলার আন্দরাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় পাহাড়ের একটি স্বর্ণখনিতে কাজ করছিলেন একদল শ্রমিক। হঠাৎ তুষারধস নেমে এ হতাহতের ঘটনা ঘটে।

পরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে নিহতদের লাশ ও আহত শ্রমিকদের প্রাদেশিক রাজধানী ফয়জাবাদে নেওয়া হয়।

আফগানিস্তানে দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও শিথিল নিয়ন্ত্রণের কারণে খনিতে দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে খনি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা দীর্ঘদিনের চ্যালেঞ্জ।