বেসরকারি সংস্থা আদ্-দ্বীন ফাউন্ডেশন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নার্সিং ইন্সট্রাক্টর পদে দক্ষ জনবল নিয়োগ দেবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আদ্-দ্বীন ফাউন্ডেশন
পদের নাম: নার্সিং ইন্সট্রাক্টর
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: নার্সিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: হাসপাতাল, মেডিকেল কলেজে কাজের দক্ষতা। এমএস ওয়ার্ড , এক্সেল ও পাওয়ারপয়েন্টে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা (মগবাজার), যশোর
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পারিশ্রমিক বা বেতন-ভাতা
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী ও তার পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য সুবিধা, সন্তানদের জন্য শিক্ষা সহায়তা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৬


