রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে কমতে পারে দিনের তাপমাত্রা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং বুধবার (২৮ অক্টোবর) সূর্যোদয় হবে ভোর ৬টা ২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।


