...|...|...

আবহাওয়া

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ বর্তমান অবস্থান জানাল অধিদফতর, আঘাত হানবে বুধবার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৩ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩২
Shares
ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ বর্তমান অবস্থান জানাল অধিদফতর, আঘাত হানবে বুধবার

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণ’ব আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী বুধবার (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

অধিদফতরের সর্বশেষ বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়ার সময় এই গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।