...|...|...

রাজধানী

আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান কত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৪৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫৮
Shares
আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান কত

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় থাকা রাজধানী ঢাকা শুক্রবার বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৯তম অবস্থানে রয়েছে। এদিন তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর এবং দ্বিতীয় অবস্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুর মানের স্কোর রেকর্ড করা হয় ৮৭। এই মাত্রার বায়ুকে ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক ছিল ১৮৯। ১৮১ স্কোর নিয়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা দ্বিতীয় এবং ১৬৫ স্কোর নিয়ে মালয়েশিয়ার কোচিং তৃতীয় অবস্থানে রয়েছে।

কোন স্কোরে কেমন বায়ু
আইকিউএয়ারের সূচকে ০ থেকে ৫০ স্কোরের বায়ুকে ‘ভালো’ এবং ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়।

১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু হিসেবে বিবেচনা করা হয়। এই মাত্রার দূষণ নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছালে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাইরে চলাচল সীমিত করার পাশাপাশি অন্যান্য মানুষকেও খোলা জায়গায় শারীরিক কার্যক্রম কমানোর পরামর্শ দেওয়া হয়।