...|...|...

আবহাওয়া

আজ ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদফতর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, সকাল ৮:৪০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৮
Shares
আজ ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদফতর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ রবিবার (৩০ আগস্ট) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে ঢাকার আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদফতর তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।

গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে।