...|...|...

আবহাওয়া

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, সকাল ৮:২৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:০৩
Shares
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুপুরের মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে  ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে ।

রবিবার (৩০ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।