...|...|...

সারাদেশ

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৮:২৫
Shares
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিভিন্ন এলাকায় আজ শনিবার (২৮ নভেম্বর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার কাজ (রাইট অব ওয়ে ক্লিয়ারেন্স) পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।

গোসাইরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোসাইরহাট-১ উপকেন্দ্রের আওতাধীন ৩সি ও ৬এফ ডাবল সার্কিট ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বিদ্যুৎবিহীন থাকবে ধীপুর, গোসাইরহাট পৌরসভা, বিনটিয়া, হাটুরিয়া, নলমুড়ি, আবুপুর, মিয়ার হাট, চরভূয়াই, দেশভূয়াই, চরমনপুরা ও খুনের চরসহ আশপাশের এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই সাথে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সহযোগিতা কামনা করা হয়েছে।