...|...|...

সারাদেশ

শনিবার সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৬
Shares
শনিবার সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছপালার শাখা-প্রশাখা কর্তন করা হবে। এ কাজের জন্য শনিবার পর্যায়ক্রমে নেসকোর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের (বিবিবি) আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এর মধ্যে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে মিয়াপুর টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ও হড়গ্রাম টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ফিডারের আওতাধীন ১১ কেভি মিয়াপুর, দামকুড়া, কসবা, নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের সব এলাকায় বিদ্যুৎ থাকবে না। এ ছাড়া দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত ৩৩ কেভি এসিআই গোদরেজ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে কর্তৃপক্ষ।