...|...|...

অর্থনীতি

আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম

টাইমস সটুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ৮:২৫
Shares
আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার টাকার ওপরে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে প্রায় সাড়ে ৪ হাজার টাকা।

দেশে স্বর্ণ ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৯ অক্টোবর সকাল ১০টা থেকে স্বর্ণের গহনা ও রুপার গহনার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে স্বর্ণের গহনা ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে।