...|...|...

অর্থনীতি

অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৬
Shares
অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ

ছবি: সংগৃহীত

ব্যাষ্টিক ও সামষ্টিক অর্থনীতির সমন্বয়ে নতুন গবেষণার স্বীকৃতিস্বরূপ যৌথভাবে অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ রবার্ট হল এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ মাইকেল উডফোর্ট।

আজ সোমবার (১২ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস চলতি বছরের অর্থনীতি ক্যাটাগরিতে এই দুই মার্কিন প্রফেসরের নাম ঘোষণা করে।

ব্যক্তিপর্যায়ের বা ব্যাষ্টিক অর্থনৈতিক সিদ্ধান্তগুলো কীভাবে পুরো দেশের সামগ্রিক অর্থনীতিতে প্রভাব ফেলে এবং সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কীভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারে।

গবেষণায় এই বিষয়গুলো অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন তারা। যুগান্তকারী এই তাত্ত্বিক অবদানের জন্যই তাদের এবারের নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।