...|...|...

অন্যান্য

আগামী ১৪ নভেম্বর ইনসাফ বারাকাহ হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ৮:০৬
Shares
আগামী ১৪ নভেম্বর ইনসাফ বারাকাহ হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। ছবি: সংগৃহীত

বিশ্ব ডায়াবেটিস দিবস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে রাজধানীর মগবাজারে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করেছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। আগামী ১৪ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসপাতালের নিজস্ব ভবনে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ক্যাম্পে ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি ডায়াবেটিস, হৃদ্‌রোগ ও কিডনি রোগের ঝুঁকি নির্ণয়ে প্রয়োজনীয় পরামর্শ, রক্তচাপ পরিমাপ এবং র‍্যান্ডম ব্লাড সুগার (RBS) পরীক্ষার সুযোগ থাকবে।

এ ছাড়া ক্যাম্প উপলক্ষে বিশেষ স্বাস্থ্য পরীক্ষার প্যাকেজ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাত্র ১ হাজার টাকায় CBC, RBS, S. Creatinine, Urine R/E, SGPT, ECG ও USG of Whole Abdomen-সহ মোট সাত ধরনের পরীক্ষা করার সুযোগ থাকছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশুস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং বিশেষজ্ঞ চিকিৎসাসেবা সহজলভ্য করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ যাতে সহজে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ নিতে পারেন, সে বিষয়টি বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পে অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থান: ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, ১১ শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭।

সময়: ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, সকাল ১০টা থেকে বিকেল ৪টা।