...|...|...

অন্যান্য

বিশ্বের ১৫টি দেশের অদ্ভুত ও ব্যতিক্রমী নিয়ম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৯
Shares
বিশ্বের ১৫টি দেশের অদ্ভুত ও ব্যতিক্রমী নিয়ম

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত আইন, সামাজিক রীতিনীতি ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নানা ধরনের ব্যতিক্রম। কোথাও বিবাহবিচ্ছেদে আইনি সীমাবদ্ধতা, কোথাও ব্যক্তিগত আয়কর নেই, আবার কোনো দেশে স্থায়ী নদী বা সক্রিয় রেলপথ নেই। 

এই তালিকায় ১৫টি দেশের এমন কিছু অদ্ভুত ও আকর্ষণীয় বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। দেশগুলোর সংস্কৃতি, ভূগোল ও আইনগত কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি এই বৈচিত্র্যময় নিয়মগুলো বিশ্বজুড়ে মানুষের মধ্যে দারুণ কৌতূহলের সৃষ্টি করে। 

Data Explanation-এর তথ্য অনুযায়ী এমন ১৫টি দেশের কিছু অদ্ভুত ও অবাক করা নিয়ম নিচে বিস্তারিত তুলে ধরা হলো   

১. বিবাহবিচ্ছেদ নিষিদ্ধ: ফিলিপাইনবিশ্বের অধিকাংশ দেশেই আইনগতভাবে বিবাহবিচ্ছেদের ব্যবস্থা থাকলেও, ফিলিপাইনে এটি সম্পূর্ণ নিষিদ্ধ। ভ্যাটিকান সিটি ছাড়া ফিলিপাইনই একমাত্র দেশ যেখানে ডিভোর্সের কোনো আইনি বিধান নেই।   

২. ব্যক্তিগত আয়করের ব্যবস্থা নেই: ব্রুনাইতেল ও গ্যাসের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ ব্রুনাইয়ে নাগরিকদের তাদের ব্যক্তিগত আয়ের ওপর কোনো ধরনের কর বা ট্যাক্স দিতে হয় না। সরকার নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা করমুক্তভাবেই প্রদান করে থাকে।   

৩. অ্যালকোহল নিষিদ্ধ: সৌদি আরবইসলাম ধর্মের পবিত্র স্থানগুলোর অবস্থান এবং কঠোর ধর্মীয় বিধিনিষেধের কারণে সৌদি আরবে অ্যালকোহল উৎপাদন, আমদানি এবং সেবন সম্পূর্ণ নিষিদ্ধ।  

৪. নিজস্ব কোনো হাসপাতাল নেই: ভ্যাটিকান সিটিবিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটির নিজস্ব কোনো সাধারণ হাসপাতাল নেই। এখানকার বাসিন্দারা চিকিৎসার প্রয়োজনে পার্শ্ববর্তী ইতালির রোম শহরের হাসপাতালের ওপর নির্ভর করেন।   

৫. গ্রামাঞ্চলে বেড়ার সংখ্যা কম: মঙ্গোলিয়ামঙ্গোলিয়ার বিস্তীর্ণ গ্রামাঞ্চলে জমির চারপাশে স্থায়ী বেড়া দেওয়ার প্রচলন বা সংখ্যা খুবই কম। এখানকার উপজাতীয় ও গ্রামীণ জীবনধারা উন্মুক্ত প্রকৃতির সাথে মিলেমিশে একাকার।   

৬. বিলবোর্ড নিষিদ্ধ: ভুটানপ্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পরিবেশ দূষণ রোধের খাতিরে হিমালয়ের কোল ঘেঁষা দেশ ভুটানে বড় কোনো বাণিজ্যিক বিলবোর্ড ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।   

৭. স্থানীয়ভাবে কোনো সাপের প্রজাতি নেই: আইসল্যান্ডআইসল্যান্ডের ঠান্ডা আবহাওয়া এবং ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে সেখানকার স্থানীয় ভূখণ্ডে প্রাকৃতিকভাবে কোনো সাপের প্রজাতি বা অস্তিত্ব গড়ে ওঠেনি।   

৮. প্রাকৃতিক বনভূমি খুব কম: কাতারমরুভূমি অঞ্চলের দেশ হওয়ায় কাতারে প্রাকৃতিক বনভূমির পরিমাণ অত্যন্ত কম। দেশটির ভূপ্রকৃতি মূলত মরুপ্রধান ও শুষ্ক।   ৯. উত্তরাঞ্চলে গ্রীস্মে রাত নামে না: নরওয়েনরওয়ের উত্তরাঞ্চলের কোনো কোনো এলাকায় গ্রীষ্মকালে সূর্যের আলো দীর্ঘ সময় ধরে থাকে, যার ফলে সেখানে রাতেও অন্ধকার নামে না। একে 'মিডনাইট সান' বা মধ্যরাতের সূর্য বলা হয়ে থাকে।   

১০. সক্রিয় রেলপথ নেই: সান মারিনোইউরোপের অন্যতম ক্ষুদ্র ও প্রাচীন প্রজাতন্ত্র সান মারিনোতে কোনো সক্রিয় রেলপথ বা ট্রেন চলাচলের ব্যবস্থা নেই। এখানকার যোগাযোগ ব্যবস্থা মূলত সড়কপথের ওপর নির্ভরশীল।

১১. স্কুলে নির্দিষ্ট ইউনিফর্ম বাধ্যতামূলক নয়: ফিনল্যান্ডবিশ্বের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থার দেশ ফিনল্যান্ডের স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য কোনো নির্দিষ্ট স্কুল ইউনিফর্ম বা পোশাক পরা বাধ্যতামূলক করা হয়নি। ছাত্রছাত্রীরা তাদের পছন্দমতো সাধারণ পোশাকেই বিদ্যালয়ে যায়।   

১২. ট্রাফিক সিগন্যাল খুব কম: হাইতিক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে রাস্তার ট্রাফিক সিগন্যালের সংখ্যা অত্যন্ত কম। এখানকার ট্রাফিক ব্যবস্থা অনেকটাই ভিন্ন নিয়মে পরিচালিত হয়।   

১৩. স্থায়ী নদী নেই: নাউরুওশেনিয়ার দ্বীপ রাষ্ট্র নাউরুতে কোনো স্থায়ী প্রাকৃতিক নদী বা প্রবাহমান জলাশয় নেই। বৃষ্টির পানির ওপর এখানকার পানির চাহিদা অনেকাংশে নির্ভরশীল।   

১৪. ম্যাকডোনাল্ডস নেই: আইসল্যান্ডবিশ্বখ্যাত ফাস্টফুড ব্র্যান্ড ম্যাকডোনাল্ডসের কোনো শাখা বা আউটলেট আইসল্যান্ডে নেই। ২০০৯ সালের অর্থনৈতিক সংকটের পর দেশটির শেষ আউটলেটটিও বন্ধ হয়ে যায়।   

১৫. স্থায়ী কোনো কারাগার নাই: ভ্যাটিকান সিটি   ভ্যাটিকান সিটিতে অপরাধের হার অত্যন্ত কম হওয়ায় সেখানে কোনো স্থায়ী কারাগার নেই। যদি কেউ ছোটখাটো অপরাধ করে, তবে তাকে ইতালির কারাগারে পাঠানো হয়।   বিশ্বের এই অদ্ভুত ও বৈচিত্র্যময় আইনগুলো প্রমাণ করে যে একেকটি দেশের সংস্কৃতি ও সমাজব্যবস্থা কতটা আলাদা এবং অনন্য।