...|...|...

অন্যান্য

গড় বুদ্ধিমত্তায় বিশ্বের শীর্ষ ২০ দেশের তালিকা প্রকাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, দুপুর ১:০৪
Shares
গড় বুদ্ধিমত্তায় বিশ্বের শীর্ষ ২০ দেশের তালিকা প্রকাশ

প্রতীকী ছবি

বুদ্ধিমত্তা এমন একটি বিষয়, যা বিভিন্ন দেশের মধ্যে তুলনা করার ক্ষেত্রে সবসময়ই অত্যন্ত কৌতূহলোদ্দীপক। ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ গড় বুদ্ধিমত্তা বা আইকিউ (IQ) সম্পন্ন শীর্ষ ২০টি দেশের একটি নতুন গ্লোবাল র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। এই র‍্যাঙ্কিংয়ে বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রথম স্থান দখল করেছে হংকং।  

তবে এখানে একটি কথা মনে রাখা জরুরি, আইকিউ স্কোর কেবল জ্ঞানীয় ক্ষমতার নির্দিষ্ট কিছু দিক পরিমাপ করে। এগুলো কোনো গোটা জাতির বুদ্ধিমত্তা, সৃজনশীলতা, জ্ঞান বা সম্ভাবনাকে নির্ধারণ করে না।

শীর্ষ ১০ দেশের তালিকায় এশিয়ার আধিপত্যপ্রকাশিত এই তালিকার প্রথম দশটি দেশের বেশিরভাগ জুড়েই রয়েছে এশীয় দেশগুলো, যা শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক অগ্রগতির ক্ষেত্রে এই অঞ্চলের দেশগুলোর শক্তিশালী অবস্থানকে তুলে ধরে।

চলুন একনজরে দেখে নেওয়া যাক কোন কোন দেশ আছে এ তালিকায়

১ম থেকে ১০ম স্থান পর্যন্ত দেশগুলোর তালিকা:

হংকং   
দক্ষিণ কোরিয়া   
চীন   
মাকাও   
জাপান   
তাইওয়ান   
ইরান   
অস্ট্রেলিয়া   
রাশিয়া   
সিঙ্গাপুর।

১১তম থেকে ২০তম স্থান পর্যন্ত দেশগুলোর তালিকা:

মঙ্গোলিয়া
নিউজিল্যান্ড
ভিয়েতনাম
স্পেন
সাইপ্রাস
কানাডা
যুক্তরাজ্য
শ্রীলঙ্কা
স্লোভেনিয়া
বেলারুশ ।

‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’-এর এই তথ্যে দেখা যায় যে, উন্নত শিক্ষা ব্যবস্থা, আধুনিক প্রযুক্তিগত সুযোগ-সুবিধা এবং জ্ঞানভিত্তিক সমাজের বিস্তারের কারণেই এই দেশগুলোর নাগরিকদের গড় আইকিউ স্কোর তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোর শিক্ষাব্যবস্থা এবং গণিত ও বিজ্ঞানে অতিরিক্ত গুরুত্ব প্রদানের বিষয়টি এই তালিকার শীর্ষস্থান অর্জনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।