...|...|...

চাকরি

আইসিডিডিআর,বিতে চাকরির সুযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৬
Shares
আইসিডিডিআর,বিতে চাকরির সুযোগ

আইসিডিডিআরবিতে নিয়োগ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআর,বিতে রেডিওলজিস্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তিভিত্তিক এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আইসিডিডিআরবি

পদের নাম: রেডিওলজিস্ট

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি রেডিওলজিতে এমডি, এমফিল, ডিএমআরডি, এফসিপিএস, এমসিপিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে স্বনামধন্য হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা।

চুক্তির মেয়াদ: ১১ মাস। তহবিলের প্রাপ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে নির্ধারিত ঠিকানায় যেতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৬।