যমুনা ব্যাংক পিএলসিতে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদমর্যাদায় এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যমুনা ব্যাংক পিএলসি
পদের নাম: চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না।
অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মানবসম্পদ, প্রশিক্ষণ ও পরিচালন কার্যক্রমের তত্ত্বাবধানে সিনিয়র নেতৃত্ব পর্যায়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ৫৫ বছর। তবে ব্যতিক্রমী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হতে পারে।
বেতন ও অন্যান্য সুবিধা: যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা careerjamunabank.com.bd-এর মাধ্যমে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ই-মেইল: [email protected]
আবেদনের শেষ সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৬।


