...|...|...

চাকরি

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে ব্র্যাক ইউনিভার্সিটি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৬
Shares
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে ব্র্যাক ইউনিভার্সিটি

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়টি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: কোয়ালিটি, ট্রেনিং অ্যান্ড প্রসেস, স্টুডেন্ট ইনফরমেশন সেন্টার
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিজনেস/অপারেশনস ম্যানেজমেন্ট, সিএসই (CSE), ইইই (EEE) বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিসে (বিশেষ করে এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট এবং ভিসিও) দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।