...|...|...

বিশ্ব

সৌদিতে সেনা মোতায়েন পাকিস্তানের

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩৭
Shares
সৌদিতে সেনা মোতায়েন পাকিস্তানের

ছবি: সংগৃহীত

নতুন নিরাপত্তা উদ্বেগের মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে দেশটিতে সেনা মোতায়েন করছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার।

বুধবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, শনিবার সৌদি আরবগামী সেনাসদস্যদের বিদায় জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ‘সম্মত প্রতিশ্রুতি ও বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর আওতায় সৌদি আরবের ভূখণ্ডে সেনাসদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।’

বিবৃতিতে আরও বলা হয়, এই সেনা মোতায়েন সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের প্রতিশ্রুতির প্রতিফলন। একই সাথে ইসলামের পবিত্রতম দুই স্থান মক্কা ও মদিনার পবিত্রতা রক্ষায় পাকিস্তানের অঙ্গীকারও এর মাধ্যমে তুলে ধরা হয়েছে।