সৌদি আরবের জাতীয় প্রারম্ভিক সতর্কীকরণ প্ল্যাটফর্ম দেশটির লোহিত সাগর তীরের ইয়ানবু গভর্নরেটে একটি জরুরি সতর্কতা জারি করেছে। একই সাথে উপকূলীয় এই শহরের প্রধান বন্দর এলাকার আশপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই সতর্কবার্তা জারি করা হয়।
তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বা এর পেছনে কোনো হামলার আশঙ্কা রয়েছে কি না, সে বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত আর কোনো তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


