...|...|...

জাতীয়

নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, রাত ৮:৩১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৬
Shares
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন নিশ্চিত করাসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট আমলে দেশের বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দ কাগজে-কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়েছে। লুটপাটের অর্থের একটি অংশ দেশের অভ্যন্তরে মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কাজে ব্যবহৃত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্নীতি ও মাদক দমন এবং সুশাসন নিশ্চিত করতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কে কোন জেলার দায়িত্ব পেলেন:

ঢাকা বিভাগ

সুলতান সালাহউদ্দিন টুকু - ঢাকা

হাবিবুর রশিদ - গাজীপুর ও নারায়ণগঞ্জ

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল - মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ

মো. শরীফুল আলম - টাঙ্গাইল ও নরসিংদী

শামা ওবায়েদ ইসলাম - মাদারীপুর ও শরীয়তপুর

মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ - রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ


ময়মনসিংহ বিভাগ

ইয়াসের খান চৌধুরী - জামালপুর ও কিশোরগঞ্জ

এম রশিদুজ্জামান মিল্লাত - শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা


চট্টগ্রাম বিভাগ

মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী - চট্টগ্রাম

আব্দুল আউয়াল মিন্টু - লক্ষ্মীপুর

জাকারিয়া তাহের - ফেনী ও নোয়াখালী

সাচিং প্রু - কক্সবাজার

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন - খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি

এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) - ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর


রাজশাহী বিভাগ

ইকবাল হাসান মাহমুদ - রাজশাহী ও নাটোর

আব্দুল বারী - বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ

ফারজানা শারমিন - সিরাজগঞ্জ ও পাবনা

মোহাম্মদ শামীম কায়সার - জয়পুরহাট ও নওগাঁ


রংপুর বিভাগ

ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন - লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়

আসাদুল হাবিব দুলু - ঠাকুরগাঁও ও দিনাজপুর

মীর শাহে আলম - রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম


সিলেট বিভাগ

খন্দকার আবদুল মুক্তাদির - হবিগঞ্জ

আরিফুল হক চৌধুরী - মৌলভীবাজার

আলহাজ মো. জি কে গউস - সিলেট ও সুনামগঞ্জ


খুলনা বিভাগ

নিতাই রায় চৌধুরী - চুয়াডাঙ্গা

মো. আসাদুজ্জামান - খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট

অনিন্দ্য ইসলাম অমিত - মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ

শেখ ফরিদুল ইসলাম - যশোর, মাগুরা ও নড়াইল


বরিশাল বিভাগ

মো. রাজীব আহসান - বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর

আহমেদ সোহেল মঞ্জুর - বরিশাল, ভোলা ও ঝালকাঠি


দায়িত্বপ্রাপ্তদের কার্যপরিধি

১. মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, গুরুতর অপরাধ দমনসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সমুন্নত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।

২. সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও পরামর্শ দেওয়া।

৩. দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপরা প্রয়োজনে সংশ্লিষ্ট জেলার জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সভায় অংশগ্রহণ ও পরামর্শ দিতে পারবেন।