...|...|...

জাতীয়

দিবস উদযাপন ও ছুটি নিয়ে সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫৬
Shares
দিবস উদযাপন ও ছুটি নিয়ে সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

দেশব্যাপী জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালনের বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে সরকার। এতে ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপন এবং ওই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নতুন পরিপত্র জারি করা হয়। এর মাধ্যমে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।

নতুন পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পর্যায়ের উৎসব ছাড়া সাধারণ দিবস পালনের ক্ষেত্রে বড় ধরনের আলোকসজ্জা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে হবে। কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা বন্ধ রাখতে হবে। তবে রেডিও ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন করা যাবে।

পরিপত্র অনুযায়ী, কোনো 'সপ্তাহ' পালনের কর্মসূচি সাধারণত তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে। সরকারি অফিসের স্বাভাবিক কাজ বিঘ্নিত না করে এসব অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পর আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া সরকারি ব্যয় সাশ্রয়ে রাজধানীর বাইরে বা জেলা পর্যায় থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় এনে অনুষ্ঠান করার প্রবণতা বন্ধ করতে বলা হয়েছে। সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসের ক্ষেত্রে পৃথক আয়োজন না করে একটি নির্দিষ্ট তারিখে একসাথে পালনের ওপর জোর দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

উল্লেখ্য, সিদ্ধান্তগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে অনুরোধ করা হয়েছে।