...|...|...

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ২, আক্রান্ত ১২৯৭

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৯ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:০৩
Shares
২৪ ঘণ্টায় হাম উপসর্গে  মৃত্যু ২, আক্রান্ত ১২৯৭

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৪৮। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৪৭ জনের মৃত্যু হয়েছে। 

একই সময়ে ৬১ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ৩৪৩ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ১ হাজার ২৯৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ৭৭৭ জনে।