...|...|...

রাজধানী

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৬৯ মামলায় গ্রেফতার ৫৩৪

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:২০
Shares
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৬৯ মামলায় গ্রেফতার ৫৩৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৬৯টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩২ জন, লালবাগে ৩২ জন, ওয়ারীতে ৪১ জন, মতিঝিলে ৬৪ জন, তেজগাঁওয়ে ৮৩ জন, মিরপুরে ১৬৩ জন, গুলশানে ৫১ জন, উত্তরা বিভাগে ৬০ জন, গোয়েন্দা বিভাগে (ডিবি) সাতজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে একজন রয়েছেন।

অভিযানকালে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, একটি ছুরি, একটি অ্যান্টিকাটার, পাঁচটি মোবাইল ফোন, দুটি হ্যান্ডকাফ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস এবং নগদ ২০০ টাকা।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।