...|...|...

জাতীয়

আইনমন্ত্রী

২০০৯-২০২৪ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম ফ্যাসিস্ট তৈরি হয়েছিল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৬
Shares
২০০৯-২০২৪ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম ফ্যাসিস্ট তৈরি হয়েছিল

ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম ফ্যাসিস্ট তৈরি হয়েছিল। 

শনিবার (২১ নভেম্বর) চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

আইনমন্ত্রী বলেন, ‘আমরা মিছিলে গুলি চালাবো না, আইনের শাসনের পথ ধরে তাদের মোকাবিলা করবো। ২০২৪ সালে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট রাজপথ দখলে ছিল এই প্রজন্মের; অথচ কী নির্মমভাবে তাদের হত্যা করা হয়, আহত করা হয়।’

মামলার কথা বলতে গিয়ে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর ৬০ লাখ মামলা হয়েছে।

গণতন্ত্রের কথা বলতে গিয়ে আইনমন্ত্রী বলেন, ফ্যাসিস্টের শাসনামলের ১৬ বছরে আমাদের ৭০০-এর বেশি মানুষ গুম হয় হয়েছিল। অথচ যাদের আগের কৃতকর্মের কোনো অনুশোচনা নাই, তারাই আবার বর্তমানে গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছে।