...|...|...

স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৬ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩০
Shares
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে।

রবিবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৬ হাজার শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।

এদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে। এদের মধ্যে পরীক্ষায় ২৩ হাজার ৪০০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫৬ জন রোগী এসেছে।