...|...|...

স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৪৪ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৯
Shares
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ছবি: টাইমস টুডে

সংক্রামক ব্যাধি হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২৯৫ জন।  

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৪০ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং হামের উপসর্গে ১ হাজার ১৩৫ জন।