...|...|...

রাজনীতি

স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৩০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৩৯
Shares
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দল-সমর্থিত প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দলীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে মাঠপর্যায়ে দ্রুত কাজ করছে এনসিপি। আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে দলটি এগোচ্ছে।

সারজিস আলম জানান, ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে।

এ ছাড়া পাঁচটি সিটি করপোরেশনে প্রার্থী ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীদের নামও সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনে দলটির প্রস্তুতির বিষয়ে সারজিস আলম বলেন, দেশে প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়ন পরিষদে এনসিপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের নাম নভেম্বরের মধ্যে ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচন করবে। দেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত এনসিপি-সমর্থিত প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।