ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তীব্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ প্রায় জনশূন্য হয়ে পড়েছে। বিমান চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সিরিয়াম’-এর তথ্য অনুযায়ী, গত ৮ থেকে ২৫ অক্টোবরের মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের নির্ধারিত মোট ৪ হাজার ৭৩৬টি ফ্লাইটের ৮৬ শতাংশ অর্থাৎ ৪ হাজার ৭১টি ফ্লাইটই বাতিল করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
চলতি মাসে সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে হুথিরা। জেদ্দার পর দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর এই কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরটি বারবার হামলার শিকার হয়েছে। এর মধ্যে গত ১০ অক্টোবর চালানো একটি প্রাণঘাতী হামলায় ১৩ জন নিহত হন, যা গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদিতে ঘটা সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে বিমানবন্দরটিতে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকার পর সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত রবিবার এটি আংশিক পুনরায় চালু করেছে।


