...|...|...

সংবাদ

সেন্টমার্টিনের কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল মালেক সড়ক দুর্ঘটনায় নিহত

সেন্টমার্টিনের কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল মালেক সড়ক দুর্ঘটনায় নিহত

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:১৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৩
Shares
সেন্টমার্টিনের কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল মালেক সড়ক দুর্ঘটনায় নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সেন্টমার্টিনের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক আব্দুল মালেক।

মঙ্গলবার  (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে একটি সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।  পরে তাকে বহনকারী সিএনজি দুর্ঘটনার কবলে পড়লে তার মৃত্যু হয়।

আব্দুল মালেক সেন্টমার্টিন দ্বীপের একজন স্থানীয় ব্যবসায়ী হিসেবেও পরিচিত ছিলেন।  পর্যটন সীমাবদ্ধতার কারণে দ্বীপের মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে বলে তিনি একাধিকবার উদ্বেগ প্রকাশ করেন।  তার ভাষ্য অনুযায়ী, পর্যটক যাতায়াত কমে যাওয়ায় স্থানীয়দের আয় প্রায় বন্ধ হয়ে গেছে এবং অনেক ব্যবসায়ী লোকসানের মুখে পড়েছেন।  দ্বীপের অধিকাংশ বাসিন্দা পর্যটনের ওপর নির্ভরশীল বলেও তিনি উল্লেখ করেন।

সরকারের পর্যটন নীতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে তিনি ভিন্নমত পোষণ করে বলেন, এসব সিদ্ধান্ত স্থানীয়দের জন্য কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে।  বর্তমানে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত সীমিত থাকায় স্থানীয় হোটেল ও রিসোর্ট মালিকদের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে।

আব্দুল মালেক নিয়মিতভাবে সেন্টমার্টিন বন্ধ সংক্রান্ত তথ্য, যাতায়াতের নির্দেশনা ও টিউটোরিয়াল প্রকাশ করতেন।  ঝড় ও বন্যার সময় দ্বীপের ক্ষয়ক্ষতির চিত্রও তিনি সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন।  এছাড়া মিয়ানমার নৌবাহিনী বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করেছে—এমন একটি ভিডিও প্রকাশ করেও তিনি আলোচনায় আসেন।