...|...|...

সংবাদ

সেন্টমার্টিনে ৯ জেলে উদ্ধার

সেন্টমার্টিনে ৯ জেলে উদ্ধার

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:০৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, সকাল ৭:৩৪
Shares
সেন্টমার্টিনে ৯ জেলে উদ্ধার

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি) একটি ফিশিং ট্রলার সেন্টমার্টিন থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে। পরে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১–এ খবর পেয়ে বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আনা হয়।

খবর পাওয়ার সাথে সাথে কোস্ট গার্ড জাহাজ জয় বাংলা ঘটনাস্থলে পৌঁছে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে।  অভিযান চলাকালে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাদ্য ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।  পরবর্তীতে ট্রলারসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।