সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে মুফতি আবু তাহের মিসবাহর নাম ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৩টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর সম্মেলনে তিনি মেয়র প্রার্থী হিসেবে মুফতি আবু তাহের মিসবাহর নাম ঘোষণা করেন।
এ সময় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, মুফতি আবু তাহের মিসবাহ সিলেটের কৃতী সন্তান। শাহজালাল (র.) ও শাহপরাণের (র.) পুণ্যভূমিতে তার মতো একজন যোগ্য উত্তরসূরি নগর উন্নয়নের জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়ার যোগ্য।


