...|...|...

জাতীয়

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দুর্নীতির তদন্ত শুরু

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দুর্নীতির তদন্ত শুরু

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ৩:৪৫ | আপডেট: ৫ আগস্ট ২০২৬, রাত ৮:২৫
Shares
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দুর্নীতির তদন্ত শুরু

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে রাষ্ট্রের ২৪ কোটি টাকার ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে এ টাকা অবৈধভাবে অজীন করেছিলেন বলে অভিযোগে বলা হয়েছে। 

রবিবার (৭ ডিসেম্বর) দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না। মূল বিষয় হলো, অভিযোগের বস্তুনিষ্ঠতা।  রাজধানীর নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে ৩ তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে হামিদের।  রাষ্ট্রপতির দায়িত্ব শেষে তিনি ২০২৩ সালের এপ্রিলে সপরিবারে ওই বাড়িতে ওঠেন।

অভিযোগ উঠেছে, বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার জন্য বাঁধা, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ, খালসংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।