...|...|...

খুলনা

সাতক্ষীরায় ৩ দিন ধরে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, বিকেল ৫:০৬ | আপডেট: ২০ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৪৯
Shares
সাতক্ষীরায় ৩ দিন ধরে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

বাড়ির পাশের একটি মৎস্যঘেরে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে। ছবি: টাইমস টুডে

সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর কুলতলা গ্রামে তিন দিন ধরে নিখোঁজ আব্দুল্লাহ নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) তার বাড়ির পাশের একটি মৎস্যঘের থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত আব্দুল্লাহ কুলতলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পারিবার জানায়, তিন দিন আগে সে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

শুক্রবার সকালে বাড়ির পাশের একটি মৎস্যঘেরে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তারা ঘটনাস্থলে এসে লাশটি আব্দুল্লাহর বলে শনাক্ত করেন।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আব্দুল্লাহ অপ্রকৃতস্থ জানিয়ে ইউডি মামলা করা হয়েছে বলে জানান। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।