...|...|...

সারাদেশ

সাজেক পর্যটন সড়কের অবরোধ শিথিল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ৮:৩৭
Shares
সাজেক পর্যটন সড়কের অবরোধ শিথিল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পার্বত্য অঞ্চলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক সড়কে টানা ৯ দিন ধরে চলা অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দেয়া হয়েছে।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের পক্ষে বাবুধন চাকমা এবং নতুন জয় চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকার সাধারণ জনগণের জরুরি ও মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনা করে আগামী ১ নভেম্বর (রবিবার) ১২ ঘণ্টার জন্য সড়ক অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ওই এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে উদ্‌যাপিত হতে পারে, সে জন্য আলোচনা সাপেক্ষে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে ১ নভেম্বর (রবিবার) নির্ধারিত সময় শেষ হওয়ার পর থেকে আগের মতো অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়।