...|...|...

সারাদেশ

সাউন্ড গ্রেনেডে তৌফিকের গায়েবানা জানাজা পণ্ড

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪২
Shares
সাউন্ড গ্রেনেডে তৌফিকের গায়েবানা জানাজা পণ্ড

ছবি: টাইমস টুডে

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক মিয়ার উদ্দেশ্যে গায়েবানা জানাজার প্রস্তুতি নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক মিয়া (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই শ্রমিকের রূহের মাগফিরাত কামনায় মঙ্গলবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এনসিপির পূর্বঘোষিত গায়েবানা জানাজার প্রস্তুতি চলছিল।

জানাজার আগে এনসিপি ও শ্রমিক শক্তির বেশ কয়েকজন নেতা বক্তব্য দেন। তাদের বক্তব্য শেষে আলী নাসের খান বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তারা গায়েবানা জানাজা আদায় করতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপরও তারা জানাজা আদায় করতে চাইলে পুলিশ ও বিজিবি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে। আমরা পোশাক শ্রমিক তৌহিদ হত্যার বিচার দাবি করছি। সেই সাথে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাই। আমাদের গায়েবানা জানাজা পড়তে না দিয়ে হামলা করা হয়েছে।