...|...|...

রাজনীতি

শ্রীমঙ্গলে পুলিশের বাধা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপি

সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, বিকেল ৫:৪০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১০
Shares
শ্রীমঙ্গলে পুলিশের বাধা উপেক্ষা করে হবিগঞ্জের পথে এনসিপি

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জারি হওয়া ১৪৪ ধারার প্রেক্ষাপটে হবিগঞ্জমুখী জাতীয় নাগরিক পার্টি -এনসিপির নেতাকর্মীদের শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্যের সামনে আটকে দিয়েছিল পুলিশ।

এরপর পুলিশের বাধা উপেক্ষা করে হবিগঞ্জের পথে রওওনা দিয়েছে এনসিপি নেতাকর্মীরা।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা নেতাকর্মীদের হবিগঞ্জের দিকে অগ্রসর না হওয়ার অনুরোধ জানান। একই সাথে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শান্ত ও সংযত থাকার আহ্বান জানান তারা।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ১৪৪ ধারা জারি থাকায় সেখানে প্রবেশের অনুমতি নেই।