...|...|...

খেলা

আসিয়ান কাপ

শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ, ফোনে যেভাবে দেখবেন খেলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১৪
Shares
শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ, ফোনে যেভাবে দেখবেন খেলা

টুর্নামেন্ট থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। তবে শেষ ম্যাচে বড় মঞ্চে নিজেদের সামর্থ্য দেখিয়ে জয় দিয়ে আসিয়ান কাপ শেষ করার লক্ষ্য বাংলাদেশের। বৃহস্পতিবার (১ অক্টোবর) ফিফা আসিয়ান কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে জামাল ভূঁইয়ার দল। জাকার্তার ঐতিহ্যবাহী গেলারো বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।

ম্যাচটি টি স্পোর্টসের পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া মোবাইল ব্যবহারকারীরা টফি অ্যাপে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন।

প্রথম দুই ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ এবং সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে সিঙ্গাপুরের বিরুদ্ধে পারফরম্যান্সে উন্নতির স্পষ্ট ছাপ ছিল। সেই আত্মবিশ্বাস ধরে রেখে স্বাগতিকদের বিপক্ষে লড়াই করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচটি নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, 'ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। আশা করি নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।'

তবে এই ম্যাচে লাল-সবুজদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বাগতিক গ্যালারির গর্জন। জাকার্তার মাঠে আজ প্রায় ৭০ হাজার দর্শকের মুখোমুখি হতে হবে জামালদের। স্বাগতিক দর্শকদের সেই চাপ সামলে ইতিবাচক ফল বের করার কথা জানিয়েছেন কোচ থমাস ডুলি। তিনি বলেন, 'আমাদের দলটি শক্তিশালী। ৭০ হাজার দর্শকের সামনে খেলাটা অবশ্যই বাড়তি চাপ, তবে দেশের জন্য মাঠে সর্বস্ব দিয়ে লড়াই করতে তৈরি আমরা।'