...|...|...

রাজনীতি

শেষ পর্যন্ত সরকারের যে আশ্বাসে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন ইসলামী আন্দোলনের এমপি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, রাত ১:৩১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৩২
Shares
শেষ পর্যন্ত সরকারের যে আশ্বাসে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন ইসলামী আন্দোলনের এমপি

মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নির্ধারিত সংসদ সদস্যদের মোট ভোটের চেয়ে ১১টি ভোট বেশি পেয়েছেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহর ভোটও রয়েছে।

এর আগে এক বিবৃতিতে জুলাই সনদের ঐকমত্য থেকে সরে আসার অভিযোগ তুলে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে দলটির একমাত্র প্রতিনিধি মাওলানা অলিউল্লাহ ভোট প্রদান করেন।

হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম জানান, সংবিধানে ৭০ অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ইতিবাচক আশ্বাস দিলে তারা আগের সিদ্ধান্ত বাতিল করে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন।

বিবরণ অনুযায়ী, ভোটে বিজয়ী মির্জা ফখরুল মোট ২৫৫টি ভোট পান। এর মধ্যে বিএনপির ২০৮ জন সাধারণ সদস্য এবং ৩৬ জন সংরক্ষিত নারী সদস্যের মোট ২৪৪টি নিজস্ব ভোট পড়ে। বাকি ১১টি ভোটের মধ্যে জোটসঙ্গীদের তিনটি, স্বতন্ত্র সংসদ সদস্যদের সাতটি এবং ইসলামী আন্দোলনের ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্যের একটি ভোট রয়েছে।