ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (৯ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘সে (শেখ হাসিনা) কখনোই ফিরবেন না।’
আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানান।
প্রসঙ্গত, রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ভারত থেকে ফিরতে সোমবার (৯ নভেম্বর) নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।

