...|...|...

আইন ও আদালত

২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেফতার না দেখালে সেটি ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৩০ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২০
Shares
২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেফতার না দেখালে সেটি ‘গুম’ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেফতার না দেখালে ও আইনি লড়াইয়ের সুযোগ না দিলে অতিরিক্ত সময়টুকু ‘গুম’ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুম ও মানবাধিকার আইন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের সাথে ট্রাইব্যুনালের অসংগতি হবে না, সব গুমের রিপোর্ট যাছাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

চিফ প্রসিকিউটর বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি ৩০ দিনের মধ্যে আপিল না করেন তাহলে তিনি আর আপিল করার সুযোগ পাবেন না। সেক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে আপিল করেননি। তাই তিনি আর আপিল করার সুযোগ পাবেন না।

আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত যেসব আসামির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো কোন প্রক্রিয়ায় জব্দ করা হবে, তা নিয়ে পর্যালোচনা চলছে।