...|...|...

রাজধানী

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় বন্ধ থাকবে মার্কেট

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, সকাল ৮:২৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:০০
Shares
শুক্রবার রাজধানীর যেসব এলাকায় বন্ধ থাকবে মার্কেট

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় বন্ধ থাকবে মার্কেট। ফাইল ছবি

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে মানুষকে কেনাকাটার জন্য বের হতে হয়। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে পরিবার নিয়ে মার্কেট কিংবা দোকানে যাওয়ার প্রবণতা বেশি থাকে। তবে নির্দিষ্ট দিনে কোনো কোনো এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকায় অনেক সময় ভোগান্তিতে পড়তে হয় ক্রেতাদের।

তাই বাইরে বের হওয়ার আগে রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বেশ কিছু এলাকার দোকানপাট ও মার্কেট সাপ্তাহিক বন্ধের কারণে বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, ধূপখোলা, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, বাংলাবাজার, পাটুয়াটুলী, টিপু সুলতান রোড, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চানখাঁরপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশের দোকানপাট বন্ধ থাকবে।

যেসব মার্কেট বন্ধ থাকবে

শুক্রবার বন্ধ থাকবে আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটারা, বড় কাটারা হোলসেল মার্কেট, শরিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।