...|...|...

শিক্ষা

শিক্ষকদের বদলির জন্য অগ্রায়নপত্র না দিলে যা করতে হবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২০
Shares
শিক্ষকদের বদলির জন্য অগ্রায়নপত্র না দিলে যা করতে হবে

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধান অগ্রায়নপত্র না দিলে তা ছাড়াই আবেদন করা যাবে। তবে আবেদনপত্রে ‘প্রতিষ্ঠানপ্রধান অগ্রায়নপত্র দেয়নি’ এ কথা উল্লেখ করতে হবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

অধিদফতর সূত্রে জানা গেছে, অনেক প্রতিষ্ঠানপ্রধান শিক্ষককে বদলির আবেদনের জন্য অগ্রায়নপত্র দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে আপাতত অগ্রায়নপত্র ছাড়াই বদলির আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের এক কর্মকর্তা বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বলেন, অনেক প্রতিষ্ঠানপ্রধান অগ্রায়নপত্র দিচ্ছেন না বলে অভিযোগ এসেছে। তাই আপাতত অগ্রায়নপত্র ছাড়াই শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন। আবেদন শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হতে পারে।

এদিকে বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হওয়ার পর বুধবার পর্যন্ত প্রায় ১ হাজার ম্যানুয়াল আবেদন জমা পড়েছে। আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিক বলেন, বুধবার অনেক শিক্ষক ম্যানুয়াল বা হার্ডকপি আবেদন জমা দিয়েছেন। এখন পর্যন্ত প্রায় ১ হাজার আবেদন জমা পড়েছে। আবেদনের সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি।