...|...|...

খেলা

রোনালদিনহোকে ছাড়িয়ে বিশ্বকাপে ভিনিসিয়ুসের নতুন মাইলফলক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, সকাল ৯:৩৭ | আপডেট: ২১ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:২৮
Shares
রোনালদিনহোকে ছাড়িয়ে বিশ্বকাপে ভিনিসিয়ুসের নতুন মাইলফলক

ছবি: সংগৃহীত

হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের দাপুটে জয়ে অসাধারণ পারফর্ম করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচে নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরেকটি গোল করিয়ে তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোকে।

চলতি বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে গোলের পর হাইতির বিপক্ষেও জালের দেখা পেলেন ভিনিসিয়ুস। এর আগে ২০২২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও একটি গোল করেছিলেন তিনি। ফলে বিশ্বমঞ্চে মাত্র ৬ ম্যাচ খেলেই তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩-এ। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি রোনালদিনহোকে, যিনি বিশ্বকাপে মোট ২টি গোল (২০০২ আসরে) করেছিলেন।

হাইতির বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুসের পাস থেকে গোল করেন ম্যাথিউস কুনহা। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে ভিনিসিয়ুসের মোট গোল-অবদান (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) দাঁড়িয়েছে ৬-এ (৩ গোল ও ৩ অ্যাসিস্ট)। এর ফলে ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে গোল অবদানের হিসাবে রোনালদিনহোর পাশে জায়গা করে নিয়েছেন তিনি।

রোনালদিনহো ২০০২ এবং ২০০৬ বিশ্বকাপ মিলিয়ে মোট ১০টি ম্যাচ খেলে ২টি গোল ও ৪টি অ্যাসিস্টসহ মোট ৬টি গোলে অবদান রেখেছিলেন। অন্যদিকে, ভিনিসিয়ুস মাত্র ৬ ম্যাচেই সেই সংখ্যা ছুঁয়ে ফেলেছেন। চলতি বিশ্বকাপে ব্রাজিলের সামনে আরও ম্যাচ থাকায় রোনালদিনহোর এই রেকর্ডটিও পুরোপুরি ভেঙে দেওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ভিনির সামনে।