...|...|...

রাজধানী

রাজধানীতে জঙ্গি সন্দেহে গোপন বৈঠক থেকে আটক ২৩

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০০ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২৩
Shares
রাজধানীতে জঙ্গি সন্দেহে গোপন বৈঠক থেকে আটক ২৩

প্রতীকী ছবি

রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ এলাকা থেকে জঙ্গি সন্দেহে গোপন বৈঠকের সময় ২৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

‎শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তেজগাঁও কলেজে গোপন বৈঠক চলাকালীন সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। সব যাচাই-বাচাই শেষে আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।