...|...|...

অন্যান্য

রবীন্দ্র প্রয়াণ দিবসের আয়োজনে অংশ নিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, রাত ১১:২৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:০৯
Shares
রবীন্দ্র প্রয়াণ দিবসের আয়োজনে অংশ নিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করেছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা।

গতকাল ৮ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

কবিগুরুর সৃষ্টিকর্ম ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা নিবেদনের এ আয়োজনে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন।

সম্মিলিত সংগীত পরিবেশনার মাধ্যমে শিল্পীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ আয়োজন রবীন্দ্রচর্চা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তরুণ প্রজন্মের অংশগ্রহণকে আরও উৎসাহিত করেছে।